• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

১২ বছরের শিশু রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার ধাক্কা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় ১২ বছরের এক শিশু। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন পাঁকা রাস্তা উপর দিয়ে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ এপ্রিল) থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন এ তথ্য নিশ্চিত করে বলেন নিহত শিশুর জানাযা সম্পন্ন হয়েছে।
নিহত শিশুর নাম মোঃ জীবন মিয়া (১২)। সে শিকার পাড়া এলাকার মোঃ বিপুল মিয়ার ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় চিলমারী মডেল থানাধীন বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন পাঁকা রাস্তা উপর দিয়ে রাস্তা পাড়া পাড়ের সময় অজ্ঞাত অটোরিক্স শিশুটিকে স্বজরে ধাক্কা দেয়। তখন মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে জীবনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম জানান, গতকাল সড়ক দূর্ঘটনায় আহত শিশু রংপুর হাসপাতালে মারা যায়। এনিয়ে শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই এঘটনায় থানায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা