• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন রাজারহাট উপজেলা ক্রিকেট দল

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ক্রিকেট দল। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশ গ্রহন করেন। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে রাজারহাট দল। ৩ মে প্রথম ম্যাচে ফুলবাড়ি উপজেলার বিপক্ষে ১০ ওভারের খেলায় ৬ উইকেটে জয়লাভ করে তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। এরপর ৮ মে অনুষ্ঠিত সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে রাজারহাট।
রোববার (১০ মে) অনুষ্ঠিত চূড়ান্ত ফাইনাল ম্যাচে চর-রাজিবপুর উপজেলার বিপক্ষে শ^াসরুদ্ধকর লড়াই শেষে মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নেয় রাজারহাট। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা ঘরে তোলে তারা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রাজারহাট উপজেলার আদনান, সাদমান ও অর্ঘ নাঈমসহ মোট চারজন ক্ষুদে ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা