• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন কুড়িগ্রামের দুই যুবক

পিএম সৈকত, কুড়িগ্রাম  প্রতিনিধি:  / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রিয় দল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন না করার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই যুবক। পরাজয়ের হতাশা প্রকাশ করতে তারা মাথা ন্যাড়া করেন। রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী প্রতিবাদ ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
সোমবার(২০জুলাই) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই গ্রামের বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই তারা বাড়ি ও আশপাশের এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানো, দলের জার্সি পরে সমর্থন জানানো এবং প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে সক্রিয় ছিলেন। ফাইনাল ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য শিরোপা উদযাপনের জন্যও তারা আগাম প্রস্তুতি নিয়েছিলেন।
তবে নির্ধারিত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তাদের সেই উচ্ছ্বাস মুহূর্তেই হতাশায় রূপ নেয়।
খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর রোমান ও আল আমিন স্থানীয় একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন। পরে প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে তারা আর আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না।
দুই যুবকের এমন সিদ্ধান্ত দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তাদের মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয় আব্দুর সালাম, রহিম ও জাহেদুল ইসলাম নামের বাসিন্দা বলেন, ফুটবলকে ঘিরে এমন আবেগ এর আগে এলাকায় খুব একটা দেখা যায়নি। তাদের মতে, এটি প্রিয় দলের পরাজয়ে হতাশার বহিঃপ্রকাশ। তবে অনেকেই মনে করছেন, খেলাধুলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ প্রকাশ করা উচিত নয়।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নিখাদ ক্রীড়াপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। একটি দলের হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়ার ঘোষণা অতিরিক্ত আবেগের প্রকাশ ছাড়া আর কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা