• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার আদর্শ পাঠাগারের পক্ষ থেকে এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম কে সংবর্ধনা

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী বাগভান্ডার আদর্শ পাঠাগারের পক্ষ থেকে এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আলহাজ অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১০ই মে সোমবার রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডারে পাঠাগার কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। পাঠাগারের সভাপতি আলহাজ্ মাওলানা সৈয়দ আলী এর সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান মুকুল এর সার্বিক সহযোগিতায় ও মাওলানা জুবায়ের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদীসহ স্থানীয় নেত্ববৃন্দ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের আদর্শ ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও মানুষকে ভালোবেসে জনসেবার সুমহান ব্রত নিয়ে রাজনীতিতে এসেছেন আপনারা। অন্যায় এর বিরুদ্ধে আপোষহীন অকুতোভয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দলনে আপনাদের অবিরাম পথচলা আমাদের পাঠাগারের সদস্যদের অনুপ্রাণিত করবে। বক্তারা বলেন, আপনারা কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান ও উত্তর ধরলার উজ্জ্বল নক্ষত্র। আপনাদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা, গতিশীল নেতৃত্ব, সততা, ও আন্তরিকতা সর্বোপরি কল্যাণ চিন্তা ও চেষ্টা এলাকার আরও অধিক উন্নয়ন ঘটবে- এ আমাদের দৃড় বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে বই হাতে তুলে দেওয়ার কোন বিকল্প নাই। বাগভান্ডার আদর্শ পাঠাগার সেই কাজটি করে যাচ্ছে। এই ধারা অব‍্যাহত রাখতে পাঠাগারে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা