• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
বিশ্বসুন্দরী প্রতিযোগী মাহির অজানা ৫ তথ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসুচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কুড়িগ্রামের শিক্ষিত পাঁচ তরুণ ২০ হাজার টাকায় দিলো ব্যতিক্রমী চুইঝালের মুড়ির দোকান প্রতিদিন বিক্রি ১০ হাজার টাকা ভূরুঙ্গামারীতে পল্লী চিকিৎসকের উপর হামলা, গলা চেপে হত্যার চেষ্টা থানায় অভিযোগ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার মধ্যে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলেন বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ২৯৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীসহ সারাদেশের জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।
বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এই নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে দেশজুড়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ বিতরণের বিশেষ উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয়।
এদিন সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।
এছাড়া, সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ২৫-৩০ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সঠিক সময়ে লবণের সরবরাহ এবং চামড়ার নায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার রোধ ও জাতীয় অর্থনীতিতে এর সুফল পাওয়া যাবে। মূলত, কোরবানিকে ঘিরে চামড়া শিল্পের এই বিশাল কর্মযজ্ঞ সুশৃঙ্খল রাখতেই প্রতি বছরের মতো এবারও আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা