• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

ট্রাইব্যুনালে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: ১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের হাজির করা হয়।ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেছেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু।’ ওই সময় মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, ফারজানা রুপা ছিলেন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা