• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

রাজারহাটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুণ যদু প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক প্রকল্পসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রশংসা করেন। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের কুইচ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করে।
প্রধান অতিথি ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ছাড়া একটি দেশ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে। তাই নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা