• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

রাজারহাটে ইসলামিক রিলিফের ‘সাপোর্ট’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘সাপোর্ট’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শ্রেষ্ঠ স্বনির্ভর দল (Self-Help Group) নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজারহাট প্রকল্প অফিসের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলার ১১০টি দলের মধ্য থেকে আত্মনির্ভরশীলতা, আর্থিক শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ১১টি সেরা দলকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমানসহ অতিথিবৃন্দ নির্বাচিত দলগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ওজন মাপার মেশিন তুলে দেন। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা প্রকল্প ব্যবস্থাপক ড. কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রান্তিক পরিবারের নারীদের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান বলেন, সংস্থাটি দরিদ্র পরিবারের নারীদের আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করে তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করছে।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা