• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয় “গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” চিলমারীর বিজয় অর্জন

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

হাবিবুর রহমান: কুড়িগ্রামে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল” খেলার বিভাগীয় পর্যায়ে, চিলমারী উপজেলার শিক্ষার্থীরা বিজয় অর্জন করেছেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নান্টের বিভাগীয় খেলার প্রথম রাউন্ডে, উপজেলার “ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়” বিজয় অর্জন করেছেন।
জানাগেছে, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” শুরু হয়েছে। এতে ইউনিয়ন, উপজেলা ও জেলায় প্রতিযোগীতা করে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) বিভাগীয় পর্যায়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (বালাক-বালিকা) খেলা উদ্বোধন করা হয়েছে, রংপুর জেলা স্কুল মাঠে। উদ্বোধনীর দিনে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ “চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়” ঠাকুরগাঁও জেলা শ্রেষ্ঠ বীরগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১গোলের সমতায় টাইব্রেকারে গড়ায়। “চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” শিক্ষার্থীরা ৯জন খেলোয়ার নিয়ে, পরাজিতদের সাথে লড়াই করে টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয় অর্জন করেন। বুধবার একই মাঠে সেমি ফাইনালে খেলবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা