• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
বিশ্বসুন্দরী প্রতিযোগী মাহির অজানা ৫ তথ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসুচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কুড়িগ্রামের শিক্ষিত পাঁচ তরুণ ২০ হাজার টাকায় দিলো ব্যতিক্রমী চুইঝালের মুড়ির দোকান প্রতিদিন বিক্রি ১০ হাজার টাকা ভূরুঙ্গামারীতে পল্লী চিকিৎসকের উপর হামলা, গলা চেপে হত্যার চেষ্টা থানায় অভিযোগ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার মধ্যে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডার ও সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে’২০২৬ইং (বুধবার) দুপুর ১১:০০ ঘটিকায় কুড়িগ্রাম খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রামের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঁঠালবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জাকির হোসেন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খান, ইমাম তাজুল ইসলাম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মোঃ সাগর ইসলাম, মোঃ নাজমুল, মোঃ রোকন উদ দৌল্লা ও মোঃ খোরশেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা