• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

কারিশমা কাপুর নাচতে নাচতে কারিশমার গায়ে হুমড়ি জুনিয়র ডান্সারের!

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বিনোদন ডেস্ক: নাচতে নাচতে আচমকাই করিশ্মা কাপুরের গায়ে হুমড়ি খেয়ে পড়েন এক জুনিয়র ডান্সার। তারপরই তুলকালাম কাণ্ড সেটে। পরবর্তীতে কী ঘটিয়েছিলেন নায়িকা? অতীতের স্মৃতি হাতড়ে সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন রুবিনা খান।
সম্প্রতি নৃত্যশিল্পী রুবিনা খান বলিউডের দাপুটে কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খান এবং অভিনেত্রী করিশ্মা কাপুরের মধ্যে ঘটা এক ঘটনার স্মৃতি হাতড়ালেন। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন একটি শুট চলাকালীন তাঁদের মধ্যে কী নিয়ে সমস্যা তৈরি হয়।
তাঁর কথা অনুয়ায়ী, গোটা ঘটনাটি ঘটেছিল একটি নাচের শুটের সময়। নাচতে নাচতে আচমকাই এক জুনিয়র নৃত্যশিল্পী করিশ্মা কাপুরের গায়ে পড়ে যান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী। তিনি সেই ছেলেটির উপর চেঁচাতে শুরু করেন। সেটে সকলের সামনে তাঁকে যারপরনাই অপমান করেন। গোটা বিষয়ে সরোজ খান মধ্যস্থতা করার চেষ্টা করেন। করিশ্মা কাপুরকে থামানোর চেষ্টা করেন তিনি। অনুরোধ করেন তিনি যেন ডান্সারতীর সঙ্গে দুর্ব্যবহার না করেন। কিন্তু সেই কথায় কাজ হয়নি। বরং পরিস্থিতি আরও বিগড়ে যায়।
করিশ্মা কাপুর জানিয়ে দেন তিনি আর সেই প্রজেক্টে কাজ করবেন না। এরপর থেকে সরোজ খান এবং করিশ্মা কাপুর কখনই আর একসঙ্গে কাজ করেননি। যদিও জীবিত থাকাকালীন সরোজ খান কখনই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। অন্যদিকে ২০২০ সালে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফারের মৃত্যুর পর করিশ্মা কাপুর শোকপ্রকাশ করেছিলেন। ভারতীয় ছবি এবং নাচের জগতে তাঁর অবদান প্রসঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তিনি একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সাম্প্রতিক সময়ে। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব তাঁর দুই সন্তানের পড়াশোনার খরচ বহন করেন না, সহ একাধিক অভিযোগ এনেছিলেন করিশ্মা কাপুর এবং তাঁর দুই সন্তান। প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ সঞ্জয়ের মায়েরও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা