• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সাথে জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে শহরের কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
এছাড়াও এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান, রাজারহাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।
বক্তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা