• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ ফুলবাড়ি উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ ৬জন সরকারি চাকরিজীবী সরকারি বিধিবিধান লঙ্ঘিত দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ ‘ঝরে পড়া ও বাল্যবিয়ে রুখতে চরে ভাসমান স্কুল ও মাধ্যমিক বিদ্যালয় জরুরি’ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার,এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১ কুড়িগ্রামে একই পরিবারের ৬ জনই মানষিক অসুস্থ

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ (শনিবার)। ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে।
সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ১২টি ট্রেন ছেড়ে গেছে। তবে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যেতে সর্বনিম্ন ১৫ মিনিট থেকে ৩০ মিনিট বা তার বেশি সময় দেরি হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ রংপুরের উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশনে ছেড়ে গেছে ‘রংপুর এক্সপ্রেস’। এই ট্রেনটি ৯টা ১০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সাড়ে ৯টায় এটি ছেড়ে গেছে।
জামালপুরের উদ্দেশ্যে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলে ১০টা ১০ মিনিট পর্যন্ত এটি ছেড়ে যায়নি।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনে কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সমস্যার কথা শুনেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের কাছে জানতে চান অনলাইনে টিকিট কাটতে কোনো সমস্যা হয় কিনা। এ ছাড়া যাত্রীরা নিজ আসনে বসে যেতে পারছেন কি না, তাও জানতে চান।
যাত্রীরা জানান, এখন পর্যন্ত খুব বেশি চাপ না থাকায় তাদের টিকিটে নির্ধারিত সিট পেতে সমস্যা হচ্ছে না। তবে, কয়েজন যাত্রী ট্রেনে সেবার মান উন্নয়নের দাবি জানান। তাদের কেউ কেউ ট্রেনে ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট নোংরা থাকার অভিযোগ করেন।
বাংলাদেশ রেলওয়ের ডিজি যাত্রীদের সমস্যা শুনে ধীরে ধীরে তা সমাধানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা