• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার চোখের নিমিষেই তিস্তায় বিলীন মন্ডলপাড়া জামে মসজিদ কুড়িগ্রামে ভাঙনের করাল গ্রাসে আতঙ্কিত চরবাসী ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন নাগেশ্বরীতে এক মাসে ভেঙেছে তিন শতাধিক ঘরবাড়ি

কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করেছে চীনা রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন। চীনা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কর্পোরেশনের বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
পরিদর্শনকালে বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর উপর ১ হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
উল্লেখ্য, ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের এই প্রস্তাবনা দেয় এলজিইডি। সেতুটি নির্মাণ হলে ৩টি উপজেলার প্রায় ৮ লক্ষাধিক মানুষের যোগাযোগের সুবিধাসহ জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পাশাপাশি জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা হবে।
সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা ও কারিগরি দিক নির্ণয় করে রিপোর্ট দেবে। বর্তমান চীনা প্রতিনিধি দলের সাথে সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক পরিদর্শনের কাজটি এই প্রকল্পের আওতায় করা হচ্ছে এবং রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা