• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
লাল কেঁচো দিয়ে জৈবসার উৎপাদনে সফল কুড়িগ্রামের কৃষক সাজু মন্ডল লিটারপ্রতি ১৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম এবার ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে জয়া আহসান এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি জয়নুল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সাইক্লোন ফুটবল একাডেমি চিলমারীর শিরোপা জয় রামিসা হত্যা মামলায় আসামি সোহেল ও স্বপ্নার ফাঁসির রায় ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রাক সিডের কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলতে গিয়েই ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) দেশটির সেরাভালে স্টেডিয়ামের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ, যার জোড়া গোলে নিশ্চিত হয়েছে স্মরণীয় এই জয়।
এই জয়ের মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। একই সঙ্গে বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচও স্মরণীয় হয়ে থাকল।
ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১১তম স্থানে থাকা সান মারিনোর বিপক্ষে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ কাগজে-কলমে এগিয়ে থাকলেও ইউরোপের পরিবেশ ও প্রতিপক্ষের মাঠে খেলা ছিল বড় চ্যালেঞ্জ। তবে ইতালির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে গ্যালারিতে ছিল বাংলাদেশেরই আধিপত্য। ফলে অ্যাওয়ে ম্যাচেও হোম ম্যাচের আবহ তৈরি হয়।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ১৭তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে বাংলাদেশ। তবে জামাল ভূঁইয়ার শট প্রতিপক্ষের রক্ষণভাগে আটকে যায়। দুই মিনিট পরই আসে কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত থেকে শেখ মোরসালিনের নিখুঁত ক্রসে উড়ন্ত হেডে বল জালে জড়ান তপু বর্মণ। ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম গোল।
তবে বাংলাদেশের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে ফিলিপ্পো বেরার্দির পাস পেয়ে গোল করেন নিকোলাস জিকোপেত্তি। গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩৭তম মিনিটে সাদ উদ্দিন গোলরক্ষকের মুখোমুখি হয়েও বল পোস্টের ওপর দিয়ে পাঠালে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয়। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন আনেন কোচ থমাস ডুলি। একসঙ্গে তিনটি পরিবর্তন করে দলকে আরও আক্রমণাত্মক করে তোলেন তিনি। অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে মাঠে নামেন শমিত সোম। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
নিয়মিত সময়ের ৮৬তম মিনিটে আসে ঐতিহাসিক জয়ের মুহূর্ত। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের ভলি সান মারিনোর বক্সে পৌঁছালে তপু বর্মণ আলতো হেডে বল জালে পাঠান। নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই ইউরোপীয় প্রতিপক্ষকে হারিয়ে দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক মাইলফলক স্পর্শ করল হামজা চৌধুরী, তপু বর্মণদের বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা