• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে কয়সার আলী (৬০) নামের এক মৌসুমী কাঁঠাল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪জূন)সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়া পাড় এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার।
​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়সার আলী  একজন মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী। তিনি সকালে ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর নাডাবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের একটি গাছে কাঁঠাল পাড়তে ওঠেন। গাছটির পাশ দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের  তার। কাঁঠাল পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
​এই আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
​এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা