• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছেন এলাকাবাসী

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৯১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন। ১৫ ই জুন সোমবার বিকেলে  ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামে ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া, কামাতআঙ্গারীয়া এবং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে দুধকুমার নদে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, নদী ভাঙনে এই তিনটি গ্রামের অনেকের বসতভিটা এবং তিন ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। একটি তীররক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে।
তারা আরও জানায়, ভাঙন এলাকার উভয় দিকে (উত্তর ও দক্ষিণে) নদীর তীররক্ষা বাঁধ নির্মিত হলেও অজ্ঞাত কারণে এ এলাকায় বাঁধ নির্মাণ না করায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।
এ সময় ভাঙনরোধে দ্রুত পদক্ষেপের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, প্রকৌশলী আশরাফুল আলম, স্থানীয় অধিবাসী মেহেদী হাসান, আয়ুব আলী ও আবুল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা