• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

কুড়িগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা রানী রায় ওই এলাকার নির্মল রায়ের মেয়ে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার(২১জুন) দুপুরের দিকে নিপা রানী সকলের অগোচরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ডাকাডাকি করলে তার সাড়া না পাওয়ায় ঘরের ভিতরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান।  তাদের চিৎকারে  প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে কি কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা