• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা বজ্রপাতের ঝুকি কমাতে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী রাজারহাটে শহীদ রাজিবের কবরে শুদ্ধা নিবেদন করলেন উপজেলা প্রশাসন বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের কাপড়,প্যান্টপিস ও ৬০ কেজি জিরা জব্দ বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

যুগের খবর ডেস্ক: / ১১৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।
এর আগে ২৩ মে ময়মনসিংহ সফরকালে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।
ওই সময় প্রধানমন্ত্রী বলেন, আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে, ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই। এরই ধারাবাহিকতায় এবার নজরুল বর্ষ পালনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা