• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল্যে কৃষকদের বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব প্রদান করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা দশ ইউনিয়নের তিন হাজার কৃষককে পাঁচ কেজি করে উফশী রোপা আমন ধান বীজ এবং দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে দেয়া হবে। এছাড়া ৯০ জন কৃষককে হাইব্রিড জাতের মরিচ বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং কীটনাশক দেয়া হবে।
কৃষি উপকরণ বিতরণে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা