• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

( ২৪ জুন ) বুধবার  বিকেলে  উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারীর ধলডাঙ্গা বিওপির টহলদল মাস্টার পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলীর কাঠের গোলার দোকানে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এসময় কৌশলে পালিয়ে যান আশরাফ আলী। তিনি শিলখুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আলী ছেলে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ১লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। তবে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা