• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি ৩৪ ম্যাচ পর হারের স্বাদ পেল মরক্কো কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম সরকারি হিসাব সম্পকির্ত নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রশংসা ভাসছেন কুড়িগ্রামের এএসপি মুনতাসির মামুন মুন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে উপজেলায় প্রথম তিলাই ইউপি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভূরুঙ্গামারী বণিক সমিতির সার্বিক সহযোগিতায় ২৫ ই জুন বুধবার রাতে সমিতির কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬১ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১১ হাজার করে মোট ৬ লাখ ৭১ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে যায়। ভূরুঙ্গামারীর ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ভূরুঙ্গামারী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সহ-সভাপতি আলহাজ্ব তাইফুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান লাকী, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম ও শাহ আলম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। অর্থ সহায়তা প্রদান করায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভূরুঙ্গামারী বণিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা