• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে “ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার” যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল জহির উদ্দিন স্বপনের ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশু রোগী ও অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছে ভাঙা-গড়ার খেলায় চরের জীবন: কুড়িগ্রামের নদীভাঙন, মানুষের সংগ্রাম ও সম্ভাবনার নতুন দিগন্ত হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন জেলায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে খাওয়ানোর উদ্যোগ

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৮৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

সারা দেশের ন্যায় কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কুড়িগ্রাম জেলার ২ হাজার ৭০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা