• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ

রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৩৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল।
পরীক্ষার দ্বিতীয় দিন(৪জুলাই) সকালে ৯টায় রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষাকেন্দ্রে আগত দেড়শতাধিক পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়। ছাত্রদলের এ ব্যতিক্রমী উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানান। পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার সকালেও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ পরীক্ষাকেন্দ্রও আগত দেড়শতাধিক পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান খান, আল মিজান মাহিনসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা