• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে একটি অটোভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার আটক ২

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৭২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি অটোভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

(৬ জুলাই) সোমবার  দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

আটক দুজন হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের গোলাপ হোসেন (৩২) ও সিরাজুল ইসলাম (২৩)। তাঁরা যথাক্রমে মজিবর হোসেন ও আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ব্যক্তিকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা