• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা ভূরুঙ্গামারীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিহত এক প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলও ঝাঁ গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
জানা গেছে, ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম (২৮) গত ৬ জুলাই চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে নিহত হন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দূরবর্তী স্থান থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং দাফন সম্পন্ন করা হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ান মানবিক ইউএনও তানজিলা তাসনিম। তিনি নিহতের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের হাতে ১০ হাজার টাকার আর্থিক অনুদান এবং খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “ নিহত আরিফুল ইসলামের পরিবারকে ১০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়-দুস্থ  মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা