• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

তিস্তা নদীভাঙনের শোকাহত পরিবারের পাশে রাজারহাট উপজেলা প্রশাসন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারটির পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির খোঁজ পেয়ে শুক্রবার(১০জুলাই) বিকালে চর বিদ্যানন্দ এলাকায় যান উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম এবং এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।
ইউএনও তানজিলা তাসনিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না দিয়ে মরহুম আব্দুল সালামের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি তিস্তা নদীর ভয়াবহ ভাঙন থেকে এলাকাকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে তিস্তা নদীর তীব্র ভাঙনের মুখে নিজের বসতঘর সরানোর সময় ভাঙনের ভয়াবহ দৃশ্য দেখে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চর বিদ্যানন্দ গ্রামের আব্দুল সালাম (৪৫)। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁ এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে পূর্ব তীরে ভাঙন কিছুটা স্থিতিশীল থাকলেও পশ্চিম তীরের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁ এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে অব্যাহতভাবে নদী তীর গিলে খাচ্ছে।
ভাঙনকবলিত এলাকার মানুষরা জানান, গত ২০ দিনে প্রায় ৩০টি বসতবাড়ি, শতাধিক গাছপালা এবং কয়েক হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া পূর্বচর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ এবং প্রায় ২০০টি বসতবাড়ি বর্তমানে নদীভাঙনের সরাসরি হুমকির মুখে রয়েছে। ফলে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা