• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বেড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে বয়ে চলা দুধকুমার নদের পানি। গত ২৪ ঘন্টায় দুধকুমার নদের পানি ৬৬ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম পাউবো সূত্রে জানা যায়,  মঙ্গলবার  (১৪ জুলাই) দুপুর ১২ টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৮.৬৪ সে.মিটার রেকর্ড করা হয়েছিল। বুধবার (১৫ জুলাই) দুপুর ১ টায় রেকর্ড করা হয়েছে ২৯.৩০ সেন্টিমিটার। এই নদে পানির বিপদ সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ৬০ মিটার। এতে করে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে পুনরায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। সেই সাথে ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন তারা।দুধকুমার নদী পাড়ের বাসিন্দা এরশাদ আলী, ডাবলু মিয়া ও আব্দুল মান্নান  জানান,কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি  যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। আবারও বন‍্যা হওয়ার আশঙ্কা রয়েছে । ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন নদীর পাড়ের বাসিন্দারা।

এদিকে নদের পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার দুপুরে শিলখুড়ি ইউনিয়ন,ও পাইকেরছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। তিনি জানান, বন‍্যা পরিস্থিতি মোকাবেলায় বুধবার  বিকেলে জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। বন‍্যা মোকাবেলায় যথাযথ প্রস্তুতি গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা