• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে ২১ বছর ধরে অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কাজল নিজের আয়ে ১২০ জনের পাশে কাজল ১০ বছর ধরে আগলে রেখেছেন রাসেলকে হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন

রাজারহাটে খামারি সেবা কেন্দ্রের উদ্বোধন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাণিসম্পদ ও মৎস্য খামারিদের আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোয়ালিটি ফিডস লিমিটেড ও কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের উদ্যোগে একটি খামারি সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার রাজারহাট বাজার সংলগ্ন শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক।
অনুষ্ঠানে ডা. আশরাফুজ্জামানের সঞ্চালনায় রাজারহাট ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হামিদুল ইসলামের (লেবু) সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোয়ালিটি ফিডস লিমিটেডের সেক্টর ইনচার্জ মো. আশরাফুজ্জামান, জোনাল ইনচার্জ মো. রেজাউল করিম, রিজিওনাল ইনচার্জ ডা. মো. মাহফুজুন্নবী, কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মৎস্য খামারি আব্দুল জব্বার এবং লোকমান আলী মেম্বারসহ স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খামারি সেবা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মাছ চাষিদের উন্নতমানের মাছের পোনা, মানসম্মত খাদ্য, প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও আধুনিক চাষাবাদ বিষয়ে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং খামারিদের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা