• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রাশেদা বেগম উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি এলজিইডির গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এলসিএস কর্মী। বুধবার সকালে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন (২০) নামের এক যুবক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদা সকালে সড়ক রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পরে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময় তিনি মারা যান।

অপরদিকে গুরুত্বর আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এক নারীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালে ওই নারী মারা যায়। তার মাথায় আঘাত লেগেছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা