• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামর  ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের সাধুরমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ উপস্থিত ছিলেন।

জানাগেছে ঐ গ্রামের মোহাম্মদ আলী আবাসিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক পালিয়ে গেলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে প্রকাশ্য নিলাম ডাক প্রদান করা হয়। প্রকাশ্য নিলামে ৪৪ হাজার ৬শত টাকা সর্বোচ্চ দ্বর দিয়ে মোকছেদুল মোমিন মেশিন ও বালু ক্রয় করেন। এছাড়া বালু দিয়ে জমি ভরাট করার অভিযোগে মোহাম্মদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা