• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট বিভিন্ন মালামাল সহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার(১৭জুলাই)আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
গত ২৪ ঘণ্টায় সীমান্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট এবং ধলডাঙ্গা সীমান্তে এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন জন মাদক পাচারকারীসহ ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট আটক করে বিজিবি। এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬ লক্ষ ৭৯ হাজার ৪শত ৫০ টাকা।
এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল সহ তিন জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যগণ দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা