• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮ টি গরু আটক গ্রেফতার ৪

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু আটক।  ও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৮জুলাই) বিকেলে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরু আটক  ৪ ব‍্যক্তিকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০),  নুর নবী (২৫)ও সবুজ (২১)। গ্রেফতার সকলেই শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ আরো জানায়, এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় শালঝোড় ঘাট এলাকায় মাঝে মধ্যেই ভারতীয় গরু আনা-নেওয়ার ঘটনা ঘটে। তবে আটক হওয়া গরুগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়দের ভাষ‍্য মতে, আটকের সময় গরু ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের বাম হাতে আঘাত লাগে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও গরু থানায় নিয়ে আসে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানালেন, আটক হওয়া গরু ও ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা