• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

ভূরুঙ্গামারীতে ৩০ জন গরিব, দুস্থ অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি আনোয়ারুল

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১২৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তার চেক সুবিধাভোগীদের মাঝে  বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল‍্যান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমাজকল‍্যান পরিষদের সহায়তায় উপজেলার ৩০ জন গরিব, দুস্থ ও অসহায় ব‍্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর আজিজুর রহমান সরকার, জামায়াতের উপজেলা শাখার আমীর আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুমসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, এই টাকা আমার না। সরকারের টাকা আপনাদের কাছে একজন খাদেম হিসেবে প‍ৌছে দিচ্ছি মাত্র। তিনি বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা