• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
বিশ্বকাপ ভক্তদের উৎসবে হামলার হুমকি, তদন্তে ফেডারেল কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক দিলখায়ের আকন্দ “ফাউন্ডেশনের হুইলচেয়ার খান পাওয়া খুব উপকার হইলো” কুড়িগ্রামে ৪৬ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার কুড়িগ্রামের রাজারহাটে ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শনে ইউএনও, গঠন হলো তদন্ত কমিটি নতুন পরিচয়ে মডেল রুমা ভূরুঙ্গামারীতে ৩০ জন গরিব, দুস্থ অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি আনোয়ারুল ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮ টি গরু আটক গ্রেফতার ৪ রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ

কুড়িগ্রামের রাজারহাটে ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শনে ইউএনও, গঠন হলো তদন্ত কমিটি

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ২২ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে অবগত হওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়গুলো পরিদর্শন করা হয়েছে। রোববার (২০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ পর্যায়ক্রমে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা মেখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাড়িডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ের ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
বিদ্যালয়গুলোর ভবনের নিরাপত্তা ও ঝুঁকির মাত্রা নিরূপণের লক্ষ্যে রাজারহাট উপজেলা প্রকৌশলী মো. এজাহারুল হককে আহ্বায়ক করে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ পত্র প্রেরণ করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো. শরীফ আহম্মদ বলেন, “ উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ছাদের পলেস্তার খসে পড়ছে। এর মধ্যে মেখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এরপরও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই পাঠদান ও পাঠগ্রহণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট কাজ চলমান রয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা