• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

ভূরুঙ্গামারীতে ইয়াবা টেবলেট বিক্রির সময় ইয়াবা সম্রাট মিষ্টার আটক পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৭৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে ইয়াবা বিক্রির সময় ইয়াবা সম্রাট জাহিদুল ইসলাম ওরফে মিষ্টারকে আটক করে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। (২৭ শে) জুলাই সোমবার রাতে উপজেলার গনাইরকুটি গ্রামের মানিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ওরফে (মিস্টার) ইয়াবা বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জাহিদুল ইসলাম মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সচেতন জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা