• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত ১৫ ফুট উচ্চতার গাঁজার গাছসহ গ্রেফতার ১

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৪১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অভিযুক্ত গাঁজাসেবী মনজু আলম (৫৫)-কে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়েছে। ২৮ শে জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মনজুরের নিজ বাড়িতে থাকা ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করে।

পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের জন্য জাপটে ধরে। তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা চালান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক করে। ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা