• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার-১৭ ভূরুঙ্গামারীতে যে বিদ্যালয় থেকে পাশ করেনি কেউ ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
oplus_2048

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োিটক নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) উপজেলার সোনাহাট গার্লস  স্কুলে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় । এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক( ড্রাগ সুপার) হাফিজুর রহমান মিয়া। এসময়  বক্তব্য রাখেন, বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ, বলদিয়া ইউনিয়ন সভাপতি তাপস কুমার অধিকারী, সোনাহাট ইউনিয়নের বুলবুল, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সোহেল রানা  প্রমুখ।
বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ সংরক্ষণে নির্ধারিত মান বজায় রাখা এবং সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা, এসব বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার পাইকেরছড়া, সোনাহাট, চর-ভূরুঙ্গামারী ও বলদিয়া ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা