• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে যে বিদ্যালয় থেকে পাশ করেনি কেউ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার শতকরা শূন‍্য এমন বিদ‍্যালয়ের সংখ‍্যা ২২টি। এর মধ্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি বিদ্যালয় হচ্ছে পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

এবিষয়ে পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ে। নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ে পাঠদান চলছে। ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এর তথ‍্যমতে, এবার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৯৭ জন অংশ নেয়। পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন। তিনি জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা