• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার-১৭

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)। শহিদুল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় এলাকার কানিপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। সোমবার দুপুরে দিকে খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রীজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে মবদুল ও সাবিনা নামের আরও দুইজন আহত হয়েছেন। এঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, খামার আন্ধারীঝাড়ের আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা গ্রাম্য সালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমি চাষ করে রোপা আমনের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় শহিদুল ইসলাম ও তার স্বজনরা গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডায় ও সংঘর্ষের ঘটনা ঘটে।একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন পুলিশের একটি দল নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মারামারি ও হত্যাকান্ডে জড়িত অভিযোগে পুলিশ ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধ আজকে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত হন। বিবাদমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা