• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

কুড়িগ্রামে রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে সোমবার (১০ আগস্ট) দুপুরে  ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর গ্রামের বুড়িদহ বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।  নিহত রুবেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের হরিশ^র তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সকলের বাড়ি হরিশ^র তালুক গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য ইছাহাক আলীসহ কয়েকজন জানান,  দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যায়। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের বাঁশের খুঁটি ভেঙে বিলের পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জেলেরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়।
রাজারহাট থানার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা