• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাংবাদিকতা ও সাংগঠনিক অঙ্গনে নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে যাওয়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাবেক আহ্বায়ক এবং দৈনিক কালের কণ্ঠের রাজারহাট প্রতিনিধি মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪আগস্ট) বিকেল ৪টায় কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় ভূমি মালিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম শাখা এ আয়োজন করেন।
সংগঠনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সহসম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক কনক রহমান, আবেগঘন স্মৃতিচারণ করেন লেলিনের ছোট ভাই ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। তিনি ভাইয়ের কর্মজীবনের বিভিন্ন অধ্যায় এবং ব্যক্তিজীবনের নানা স্মৃতি তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য রাখেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন, নজির হোসেন, হাবিবুর রহমান, হামিদুল ইসলাম, আব্দুলাজ আল মামুন রওশন প্রমুখ।
বক্তারা মোস্তফা জামান লেলিনের সাংবাদিকতা, কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা ও মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তাঁর চলে যাওয়ায় সাংবাদিকতা ও সাংগঠনিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা নিয়েও স্মৃতিচারণ করেন বক্তারা।
স্মরণসভায় সাংবাদিক ও সংগঠক খন্দকার আরিফ, হাফিজুর রহমানসহ সাংবাদিক, সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত সাংবাদিক মোস্তফা জামান লেলিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মোস্তফা জামান লেলিন গত বছরের ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক কালের কণ্ঠের রাজারহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা