• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৬৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. হাসান আলী রিকশা প্রতীকে ২ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অপর দিকে সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল ২ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক পদে মো. আলমগীর কবির, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আয়নাল হক এবং শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম বুল্টু নির্বাচিত হয়েছেন।
সহ সভাপতি পদে মো. আব্দুল জলিল ও মো. বাবুল হোসেন এবং সহ সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সড়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, মো. নূরুজ্জামান ও মো. হাবিবুল ইসলাম নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে মো. আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো. সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. মো. মাহফুজার রহমানের স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান রাসেল বলেন, নির্বাচনে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
নবনির্বাচিত সভাপতি মো. হাসান আলী বলেন, শ্রমিকরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।
নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ১৯টি পদের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা