• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে থানা রোডস্থ দলীয় কার্যালয়ে রাজারহাট উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ব্যাপারী, আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ অনেকে।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা