• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
বড় পর্দায় আসছেন পূর্ণতা ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও আলোচনা সভা ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের ইন্তেকাল কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট মিজু ও সহযোগী নুর আলম গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়।
সকাল ১০টায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ।
পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ‘আলোকিত রাজারহাট’-এর উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ও ‘আলোকিত রাজারহাট’-এর উপদেষ্টা মাওলানা কপিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব সাগর, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সরকার অরুণ যদু এবং আরডিআরএসের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সফল মৎস্যচাষি ফারুক আহম্মেদ মন্ডল ও আজগার আলীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগামী ১৮ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা