• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে দুইজন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আহত আরও এক রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু কুড়িগ্রামে  গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত উলিপুরে তিন সপ্তাহ ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল, দিশেহারা পরিবার উলিপুরে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৮ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচল সহজ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফ আহম্মেদ ও উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর আদিলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
হুইলচেয়ার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, আগে সন্তানদের কোলে বা অন্যের সহযোগিতায় চলাচল করতে হতো। হুইলচেয়ার পাওয়ায় তাদের চলাফেরা অনেক সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা