• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৭২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় শুক্রবার ভোরে পুলিশ ও বিজিবি যৌথভাবে চোরাকারবারিদের বিরুদ্ধে  সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে। এ ঘটনায় এনামুল হক অন্তর(২৬) নামে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বিএসসি পাড়ার ময়েন আলীর ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, তিলাই ইউনিয়নের আসাদ মোড় এলাকায় চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি করে আসছিলো। সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছিলো একটি ভারতীয়-বাংলাদেশী চোরাচালান চক্র। রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব চোরাই মোবাইল ক্রয় করে নিয়ে যেত। এভাবে দেশের অভ্যন্তরে অবৈধ ও রেজিষ্ট্রেশন বিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল ফোন ছড়িয়ে পড়ছে। এসব ফোন ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি, ভিভোসহ ৫৫ টি ব্যবহৃত ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক প্রায় ১৩ লক্ষ টাকা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন, এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামান, কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ দল অভিযান পরিচালনা করে এসব ভারতীয় চোরাই মোবাইল জব্দ করে।
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছে। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সাথে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা