• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ভূরুঙ্গামারীতে দুইজন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আহত আরও এক রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু কুড়িগ্রামে  গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২

রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামের রাজারহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজারহাট উপজেলা শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদের নতুন দায়িত্ব বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতার সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা