• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

কুড়িগ্রামে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, নগদ ৮৩ হাজার টাকা জব্দ

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শিপন রহমান (৩৩) মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাকিল বাবু (১৯), মো. হাসিবুল ইসলাম (৩২) ও মো. শাকিল আহম্মেদ (১৬)।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারি বাগান থাকায় সেখানে মাদকসেবী ও কারবারিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও কেনাবেচা করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ থাকায় তাঁদের ধরতে কৌশলী অভিযান পরিচালনা করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিনের সমন্বয়ে পুলিশ দল সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে তিনজনকে কয়েক পিস ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানান, শিপন রহমান অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত একজন ডিলার। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলেও পুলিশ জানিয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম বলেন, ‘ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে শিপন ও তাঁর তিন সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করেছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা