• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না মেধাবী আকিমুনের

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে তার অকাল মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। মেধাবী শিক্ষার্থী আকিমুন বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় পরিচালিত বিদ্যুৎ ফুলবাড়ী উপজেলা সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ বন্ধ থাকায় এ জনপদে তীব্র গরম বিরাজ করে।
তীব্র গরমে মানুষজন ঘর থেকে ছুটে আসে গাছতলায়। তেমনি শিক্ষার্থী আকিমুন ইসলাম তার বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়িয়ে একটি বাঁশ গাছে হেলান দিয়ে প্রতিবেশীদের সাথে গল্পগুজবে মেতে ওঠেন। তার হাতে ধরা বাঁশগাছটির সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল সেটি শিক্ষার্থী সে জানতো না। এরইমধ্যে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ চালু হলে শ্ক্ষিার্থী আকিমুন কাঁচা বাঁশ গাছে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন মেধাবী শিক্ষার্থী মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোক নেমে আসে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফিজুল ইসলাম শিক্ষার্থী আকিমুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা